#305F00 Ekushe Journal | মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথীর জানাযা সম্পন্ন

মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথীর জানাযা সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৬ ২০১৯, ১৬:৪৪

বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেম, আল্লামা নূর উদ্দিন গহরপুরী রহ. এর খলিফা মাওলানা নূরুল ইসলাম শায়খে বিশ্বনাথীর জানাজা সম্পন্ন হয়েছে।

গতকাল রোববার রাত ৮টায় নিজ গ্রাম উপজেলার মৌজপুরে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন ।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র হাফিজ মাওলানা জুনাঈদ আহমদ। তাঁর মৃত্যুতে মরহুমের নিজ গ্রামসহ গোঠা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজে দেশের বিভিন্ন অঞ্চলের নানান শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

এর আগে রোববার সকাল ৮টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩পুত্র ও ৫কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।