#305F00 Ekushe Journal | ভোলায় ৪ মুসল্লি হত্যার ঘটনায় রাজধানীতে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল

ভোলায় ৪ মুসল্লি হত্যার ঘটনায় রাজধানীতে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২০ ২০১৯, ২০:২১

আল্লাহ ও রাসূল সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহান উদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনার প্রতিক্রিয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেছেন, ভোলায় সর্বস্তরের তৌহিদি জনতার মিছিলে প্রশাসনের অতি উতসাহী কিছু পুলিশ ঠাণ্ডা মাথায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। ২৪ ঘন্টার মধ্যে এদের খুজে বের করে দৃষ্টামূলক শাস্তি না দেয়া হলে এর পরিনতি শুভ হবেনা।

এ সময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটুক্তিকারী উগ্র সাম্প্রদায়িক হিন্দু “বিপ্লব চন্দ্র রায়কে” গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, নানা সময়ে রাসুলের কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনে না নেয়ার কারণে কিছু উগ্রবাদি হিন্দু মাঝেমধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশকে অস্থিশীল করার জন্য নানা অপততপরতা পরিচালনা করে। রাসুলকে কটুক্তিকারি এসকল কুলাঙ্গারের বিরুদ্ধে মৃত্যুদন্ডের বিধান রেখে সংসদে আইন পাশ করতে হবে।

মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি মাও. জাহিদুজ্জামানের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাও. শরীফ হুসাইন, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মুশাররফ হুসাইন প্রমুখ।