#305F00 Ekushe Journal | উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে চান স্বজনরা

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে চান স্বজনরা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৫ ২০১৯, ১৯:৪৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন তার স্বজনরা।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আমরা বিদেশে পাঠাতে চাই। এখানে তার চিকিৎসা হচ্ছে না। সরকারের কাছে জামিনের জন্য অনুরোধ জানাচ্ছি।

স্বজনদের মধ্যে ছিলেন, বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন।