#305F00 Ekushe Journal | আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক প্রকাশ

আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক প্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ৩১ ২০১৯, ১৬:৫১

বাংলাদেশের বর্ষীয়ান আলেমে দ্বীন, বেফাকুল মাদারিস ও হাইআতুল উলয়ার সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল হযরত মাওলানা আশরাফ আলী সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মজলিসে দাওয়াতুল হকের আমির, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তিনি বলেন, ‘আল্লামা আশরাফ আলী বহু গুণে গুণান্বিত ছিলেন। আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তার ছাত্র, মুরিদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।’