#305F00 Ekushe Journal | বাংলাদেশ খেলাফত মজলিস লিডস শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লিডস শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৩ ২০১৯, ২৩:২০

একুশে জার্নাল ডেস্ক:বাংলাদেশ খেলাফত মজলিস লীডস শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ১২ মে রবিবার অনুষ্ঠিত হয় ।শাখার সভাপতি মাওলানা শায়েখ সৈয়দ মশহুদ হুসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা গহরপুরী রাহঃ এর অন্যতম খলিফা,বাংলাদেশ খেলাফত মজলিসের প্রবীণ মুরুব্বি, বিশিষ্ট মুহাদ্দীস আল্লামা শায়েখ নুরুল ইসলাম (বিশ্বনাথী হুজুর),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রবীণ মুরুব্বি,ঐতিহ্যবাহী রায়পুর মাদ্রাসা মৌলভীবাজার এর বিশিষ্ট মুহাদ্দীস মাওলানা আব্দুস শহীদ (চাম্পারকান্দী হুজুর)।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ জালাল উদ্দিন,ব্র্যাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লীডস শাখার সভাপতি মাওলানা শায়েখ আবু তাহের ফারুকী,বিশিষ্ট আলেম মাওলানা শামসুল হক,বাংলাদেশ খেলাফত মজলিস ব্র্যাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল জলিল,লিডস শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ফয়েজ আহমদ,মাওলানা আফজল হুসাইন,বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ফয়জুল হাসান চৌধুরী,মাওলানা সুলাইমান আহমদ,জমিয়ত নেতা জালাল উদ্দিন,প্রমুখ।