#305F00 Ekushe Journal | ৫ বছর আগের ওয়ান মার্ডার মামলার পলাতক আসামী আটক

৫ বছর আগের ওয়ান মার্ডার মামলার পলাতক আসামী আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৯ ২০১৯, ১২:৫০

চট্টগ্রাম হাটহাজারীতে ২০১৪ সালের একটি হত্যা মামলার পলাতক এক আসামীকে শুক্রবার (৮মার্চ) দিবাগত রাত ২টায় গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানার পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মোঃ আনিসুর রহমান প্র. আনিস (৪০) উপজেলার ফতেপুর গ্রামের বুদা গাজী বাড়ির মোঃ নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে থানার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাঙ্গীর এর নেতৃত্বে এসআই নিমাই চন্দ্র পাল, এএসআই জাহাঙ্গীর, এএসআই কপিল, এএসআই নুরুজ্জামান, ও এএসআই শফিকুল ইসলামের সহযোগীতায় হাটহাজারী বড় মাদ্রাসার পশ্চিমে আলীপুর গ্রামে রাত ২টায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী আনিসুর রহমান প্র. আনিস (৪০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলার নং ১০(৩)১৪, ধারা- ৩০২/২০১/৩৪ পেরান কোড। পরে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।