#305F00 Ekushe Journal | ১২ সংগঠনের সমন্বয়ে ঢাবিতে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য গঠন

১২ সংগঠনের সমন্বয়ে ঢাবিতে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য গঠন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৭ ২০১৯, ১৭:৫৬

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদসহ ১২ সংগঠনের সমন্বয়ে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য গঠিত হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে ১২ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এ ঘোষণা দেন।

সংগঠনগুলো হলো বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, ছাত্র গণমঞ্চ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হুসেন।