#305F00 Ekushe Journal | ১০ হাজার পিপিই নিয়ে চিকিৎসকদের পাশে ইবির সাবেক শিক্ষার্থী

১০ হাজার পিপিই নিয়ে চিকিৎসকদের পাশে ইবির সাবেক শিক্ষার্থী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৫ ২০২০, ১৫:৫৭

রাকিব রেদওয়ান, ইবি প্রতিনিধি :

করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে রুপ নিয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া এ প্রাণঘাতী করোন ভাইরাসের সংক্রমণ থেকে চিকিৎসকদের সুরক্ষা দিতে ১০ হাজারেরও বেশি পিপিই নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক শিক্ষার্থী।

ইবির এই সাবেক শিক্ষার্থী হলেন ম্যানেজমেন্ট বিভাগের ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষের ২য় ব্যাচের শিক্ষার্থী ও ম্যানেজমেন্ট বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ মহাসিন। তিনি রমো ফ্যাশন টুডে এলটিডির মালিক।

জানা যায়, বাংলাদেশে ইতিমধ্যে এ ভাইরাসে মৃত্যু হয়েছে চার জনের আর আক্রান্ত সংখ্যা ৩৯। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে করোনা রোগীদের সেবা দেয়ার ডাক্তাররাই সবথেকে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে। তাদের নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট)। তাই ডাক্তারদের নিরাপত্তার কথা ভেবে ১০ হাজারেরও বেশি পিপিই নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী। তিনি বিনামূল্যে বিতরণের জন্য নিজের কারখানায় প্রস্ততত করেছেন এসব পিপিই।

জাতির এই ক্রান্তিলগ্নে মানবতার সেবায় এমন মহৎ উদ্দ্যেগ সত্যিই প্রশংসার দাবিদার। তার এ মহৎ উদ্দ্যেগকে স্বাগত জানিয়েছে ইসলমী বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যরা ।