#305F00 Ekushe Journal | হালুয়াঘাটে দেবরের হাতে ভাবী খুন

হালুয়াঘাটে দেবরের হাতে ভাবী খুন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৩ ২০১৯, ০৬:৩২

একুশে জার্নাল ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাটে দেবরের লাঠির আঘাতে ভাবী খুন হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের বটগাছিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে নিহতের নিকটাত্বীয়দের কাছ থেকে জানা যায়, নজরুলের স্ত্রী সঞ্জু বেগম (৩৫) দুপুরে বাড়ির সামনে গোবর দিয়ে রান্নার জন্যে গৈঠা (লাকড়ি) তৈরির কাজ করছিলেন। এ সময় তার দেবর সাত্তার (৩৬) এসে অতর্কিতভাবে উপর্যুপরি তার মাথায় মুগুর দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে আহতের আর্তচিৎকারে নিকটাত্বীয় স্বজন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শম্ভুগঞ্জ নামক স্থানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।