#305F00 Ekushe Journal | হাটহাজারীতে ‘তাহরীর চত্বর ‘এর ২য় বর্ষপূর্তি উদযাপন

হাটহাজারীতে ‘তাহরীর চত্বর ‘এর ২য় বর্ষপূর্তি উদযাপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৮ ২০১৯, ১৭:৫৭

একুশে জার্নাল ডটকম:               সাহিত্য হচ্ছে আদর্শ সমাজ গড়ার সিঁড়ি। একটি শিক্ষিত সমাজ গড়তে সুস্থ সাহিত্যের কোন বিকল্প নেই।কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা এক্ষেত্রে অনেক পিছিয়ে। তবে আশার আলো হচ্ছে দেরিতে হলেও আমাদের তরুণরা এগিয়ে আসছে। অামাদের কর্তব্য সাহিত্যের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে।

আজ বৃহস্পতিবার ২৮ শে মার্চ বাদ মাগরিব হাটহাজারীস্থ বাংলাবাড়ি মিলনায়তনে মেখল হামিয়ুচ্ছুন্নাহ’র সাহিত্যসঙ্ঘ ‘তাহরীর চত্বর’ এর ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী এসব কথা বলেন।

হাবীব আনওয়ার এর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, তাহরীর চত্বরের সদস্য ওয়ালী উল্লাহ নোমানী। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বাংলা বাড়ির পরিচালক ও আলোকিত মিডিয়ার নির্বাহী সম্পাদক মাও. ইশতিয়াক সিদ্দিকী, প্রবচন সম্পাদক কাজী হামদুল্লাহ, ইসলাম টাইমস রিপোর্টার ইব্রাহীম ফুয়াদ, ইনসাফ রিপোর্টার জুনাইদ আহমাদ, একুশে জার্নাল রিপোর্টার হাবীব আনওয়ার, তরুণ লেখক আব্দুল্লাহ আল মুনির, মেহেদী রিয়াদসহ প্রমুখ।

মাওলানা জাকারিয়া নোমান আরো বলেন, আমাদেরকে পড়াশোনায় মন দিতে হবে। পড়ার পরিধি বাড়াতে হবে। সাহিত্যসমৃদ্ধ বই পড়তে হবে। সর্বোপরি একজন দক্ষ লেখকের তত্ত্বাবধানে চলতে হবে।

মাওলানা ইশতিয়াক সিদ্দিকী বলেন, বানানচর্চার প্রতি আমাদের মনোযোগী হতে হবে। বানান যদি শুদ্ধ না হয়, তাহলে লেখার গ্রহণ যোগ্যতা পাবে না।সাথে সাথে প্রমিত উচ্চারণের দিকেও লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠান শেষে বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দুআ করেন, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।