#305F00 Ekushe Journal | হাটহাজারীতে ছাত্র জমিয়তের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাটহাজারীতে ছাত্র জমিয়তের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৪ ২০১৯, ১৯:১৪

হাবীব আনওয়ার: আজ ২৪ ই জানুয়ারি( বৃহস্পতিবার) ছাত্র জমিয়তের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে অায়োজন করা হয় এক অালোচনা সভা।

বাদ মাগরিব হাটহাজরী পৌরসভাধীন মারকাজুল কোরঅান মাদরাসা মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ছাত্রনেতা সাইফুর রাহমানের সভাপতিত্বে ও জেলা সহসভাপতি শরিফ অাল হাসান ও সেক্রেটারি ইব্রাহিম খলিলুল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে মহাগ্রন্ত্র অাল কোরঅান থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মি হাফিজ জুনাইদ
অাহমদ।
স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলার সাবেক সেক্রেটারি এম ওয়ালি।

প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা নাসীর উদ্দীন মুনির, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা জাফর অাহমদ,হাটহাজারীর ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন’অাল অামিন সংস্থার’ সেক্রেটারি মুহাম্মদ অাহসানুল্লাহ,ইয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সৌদি প্রবাসী কারী হাফিজ অাব্দুর রাহমান,হাটহাজারী উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা এমরান শিকদার,ফটিকছড়ি উপজেলা জমিয়তের অন্যতম রাহবার মাওলানা সুহাইল মাহবুব।

সভায় নেতৃবৃন্দরা ছাত্র জমিয়তের সোনালি ইতিহাস স্বরণ করেন,এবং মরহুম অাকাবিরদের রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে মাওলানা জাফর অাহমদ নবনির্বাচিত চট্টগ্রাম উত্তরজেলা ছাত্র জমিয়তের সকল দায়ীত্বশীলদের শপথ বাক্যপাঠ করান,এসময় সকল ছাত্রনেতারা দীপ্ত কণ্ঠে অাগামির পথচলার শপথ নেন।
এসময় উত্তর জেলা ছাত্র জমিয়তের অধিনস্থ সকল ইউনিটের সকল দায়ীত্বশীল সহ চট্টগ্রাম মহানগরী,কক্সবাজার জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে হাটহাজারী উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা জাফর অাহমদের দুআর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।