#305F00 Ekushe Journal | হবিগঞ্জের মাধবপুরে ৬ জুয়ারির কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে ৬ জুয়ারির কারাদণ্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২০ ২০২০, ২০:৪৮

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারানের নিকট সোর্পদ করলে তিনি ৫ জুয়ারিকে ১৫ দিনের ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সূত্রে প্রকাশ, ১৯ মার্চ সন্ধ্যা ৬ টায় শাহজাহানপুর ইউনিয়ন পরমান্দপুর গ্রামের অভিযান চালিয়ে সুমন মিয়া (২৬) মোঃ মারুফ (২৩) আবুল কাসেম(২৮) জহির হোসেন (২৩) ওয়াসিম (২৪) আবু সাঈদ (৫০) কে গ্রেফতার মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: গোলাম মোস্তফা।

এসময় তাদের কাছ থেকে জুয়াড় সরঞ্জামাদী উদ্ধার করা হয়। পরে ২০ মার্চ শুক্রবার দুপুরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারানের কার্য্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জুয়ারিকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন

তাদের আটক ও দণ্ডের বিষয়টি মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: গোলাম মোস্তফা বলেন, গ্রেফতারকৃত ৬ জনকে ভ্রাম্যমান আদালতে সাঁজা দেওয়ার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।