#305F00 Ekushe Journal | স্বাধীনতা দিবস উপলক্ষে আলোকিত মানিকছড়ির ব্লাড ক্যাম্পেইন

স্বাধীনতা দিবস উপলক্ষে আলোকিত মানিকছড়ির ব্লাড ক্যাম্পেইন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০১৯, ১২:৩৩

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ; মহান স্বাধীনতা দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে উপলক্ষে আজ (২৬ মার্চ) মঙ্গলবার, মানিকছড়ি উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা বাটনাতলী ইউনিট এর ব্যবস্থাপনায় ডাইনছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ক্যাম্প করা হয় ।

সকাল ৯টায় উদ্ভধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি
হাফেজ নাছির উদ্দিন এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাটনাতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মোহন, উদ্ভোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও রাজনীতিবীদ সামাউন ফরাজি (সামু), বাটনাতলী শাখা সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম ইমাম হোসাইনসহ প্রমুখ।

সংগঠনের সভাপতি হাফেজ নাসিরের সাথে কথা বলে জানা যায় রক্তদানে সচেতনতা করতে গ্রাম পর্যায়ে এ ধরনের উদ্যোগ নিয়েছে তাঁরা, মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সহযোগিতায় এতে প্রায় ৭০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।