#305F00 Ekushe Journal | সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশী চিহ্নিত

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশী চিহ্নিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৫ ২০২০, ২৩:০৫

রাহিমুল ইসলাম রাসেল, সৌদি আরব প্রতিনিধি: প্রাণঘাতী করোনা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে অনেক আগেই। বাদ যায়নি সৌদি আরবও। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাসে নতুন করে দেশটিতে একজন বাংলাদেশীসহ মোট ২৮ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০৫ জন। আক্রান্তদের সবাইকে বর্তমানে কোয়ারেন্টাইনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবার‌ই সৌদি আরবে প্রথমবারের মতো এক বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নাম-ঠিকানা গোপন রেখে শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। ঝুঁকিতে থাকা এলাকা ও নাগরিকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে এরইমধ্যে নানামুখি পদক্ষেপ গ্রহন করছে সৌদি আরব। এবার সেই পদক্ষেপ হিসেবে সব ধরণের আন্তর্জাতিক ফ্লা’ইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। কার্যকর করা হবে রোববার বেলা ১১টা থেকে।