#305F00 Ekushe Journal | সুয়াবিল ইসলামী গণপাঠাগারের সহ সাংগঠনিক সম্পাদকের পিতার মৃত্যুতে শোকবাণী

সুয়াবিল ইসলামী গণপাঠাগারের সহ সাংগঠনিক সম্পাদকের পিতার মৃত্যুতে শোকবাণী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৮ ২০১৯, ১৪:২৯

সুয়াবিল ইসলামী গণপাঠাগারের প্রবাসী কমিটির সুযোগ্য সহ সাংগঠনিক সম্পাদক ও আমেরিকা প্রবাসী তরুণ শিক্ষক হাফেজ নাদীম আহসান এর শ্রদ্ধেয় আব্বাজান জনাব মুজাহেরুল ইসলাম সিকদারের নামাজে জানাজা আজ (৮ জানুয়ারী) মঙ্গলবার, বাদ আসর সুয়াবিল চুরখাঁহাট মাদ্রাসা মাঠে আদায়ের পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাজায় ইমামতি করেন, সুয়াবিল কেন্দ্রীয় জামে মসজিদের খতীব,জামেয়া ওবাইদিয়া নানুপুরের সহকারী শিক্ষা পরিচালক ও মরহুমের অসিয়তকৃত জানাজার ইমাম, মুফতি মাহমূদুল্লাহ্।

উপস্থিত ছিলেন, সুয়াবিল ও নাজিরহাট পৌসভার বিভিন্ন জনপ্রতিনিধি, চুরখাঁহাট মাদরাসা ও সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সুয়াবিল ইসলামী গণপাঠাগার নেতৃবৃন্দসহ স্থানীয় শিক্ষক, সংগঠক রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

এ দিকে সুয়াবিল ইসলামী গণপাঠাগার সভাপতি এম এনামুল হক ও সাধারণ সম্পাদক ডা. গোলাম মোস্তফা চৌধুরী এবং প্রবাসী কমিটির সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে মাওলানা লোকমান হাকীম ও আল মাহমূদ এক যৌথ বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।