#305F00 Ekushe Journal | সীতাকুণ্ডে দুইটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত 

সীতাকুণ্ডে দুইটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২১ ২০২০, ১৭:৫৬

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি;

বৃহস্পতিবার (২১ মে ২০) উপজেলার বড়দারগা হাটে অবস্থিত স্কেলের জন্য দেয়া স্পিড বেকার পার হওয়ার সময় দুইটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪২-৭৯০২) ও (ঢাকা মেট্রো গ- ১৩-৫৫১৩) সকাল ৮ টায় দিকে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হয়।

চটগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড়দারোগারহাট এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দুটি প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়।

পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম সিনিয়ার স্টেশন অফিসার জনাব মোঃ তাশারফ হোসেন এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্য পরিচালনা করে নিহতের লাশ পুলিশে হস্তান্তর করে এবং ঘটনাস্থল থেকে দুইটি প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ।

তবে নিহতের যুবকের পরিচয় পাওয়া যায়নি।ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে অজ্ঞাত লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে জানা যায়।

এই বিষয়টি নিশ্চিত করেছে কুমিরা হাইওয়ে পুলিশের ওসি সাইদুল ইসলাম।