#305F00 Ekushe Journal | সীতাকুণ্ডে চোরাই রদ্দা কাঠসহ একটি মিনি কাভার্ডভ্যান আটক

সীতাকুণ্ডে চোরাই রদ্দা কাঠসহ একটি মিনি কাভার্ডভ্যান আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৫ ২০২০, ২৩:৩২

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠসহ একটি মিনি কাভার্ডভ্যান আটক করেছে ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

বৃহস্পতিবার (৪ জুন ২০) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের দিকে ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের বন কর্মকর্তারা ফাজিলপুর এলাকা থেকে কাঠ বোঝায় মিনি কাভার্ডভ্যানটি আটক করেন।বন কর্মকর্তা জানান,এই কাভার্ডভ্যানটিতে আনুমানিক ৬ লাখ টাকার চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠ ছিল।

চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠ বোঝায় করে ঢাকার দিকে যাচ্ছিল (ঢাকা মেট্রো ন ২০-০৩১৬) একটি মিনি কাভার্ডভ্যান।

এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারাসহ কাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যেতে থাকে।এক পর্যায়ে বন কর্মকর্তারা আরেকটি গাড়ি নিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাওয়া করে ফাজিলপুর এলাকায় গিয়ে ফাজিলপুর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় কাভার্ডভ্যানটি আটক করে এবং গাড়িটি মাদাম বিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

এই বিষয়ে বন আইনে মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।