#305F00 Ekushe Journal | সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৮০০পিস ইয়াবাসহ আটক ১

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৮০০পিস ইয়াবাসহ আটক ১

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২০ ২০১৯, ১৮:৫১

দক্ষিণ সুরমার কদমতলী থেকে ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

বুধবার (১৯জুন) রাত সাড়ে ১০টায় কদমতলীস্থ শাহজালাল ব্রীজ (নতুন ব্রীজ) এর দক্ষিণ পার্শ্বে রাস্তার পশ্চিমে দরিয়া শাহ মাজারের সামন থেকে ৮ শ পিস ইয়াবাসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতের নাম মাজেদ আহমদ (২২)। তিনি জকিগঞ্জ উপজেলার উত্তর আইয়র গ্রামের আব্দুল হান্নানের ছেলে। এ ব্যাপারে এসআই(নিঃ)/মোঃ শাহিন মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের করেন। মামলা নং-২৫।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।