#305F00 Ekushe Journal | সাতক্ষীরার শ্যামনগরে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার সহ মাদকদ্রব্য উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার সহ মাদকদ্রব্য উদ্ধার

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০১ ২০১৯, ১১:০৮

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ খবরটি শ্যামনগর থানার অফিসিয়াল পেজ থেকে নেওয়া। সাতক্ষীরার শ্যামনগর থানার ফেসবুক পেজে আসামিদের ছবি সহ বিবরণ দেওয়া হয়েছে। পাঠকদের উদ্দেশ্যে লেখটি হুবুহু তুলে ধরা হলো।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম স্যারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব মোঃ জামিরুল ইসলাম এবং শ্যামনগর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ হাবিল হোসেন স্যারের নেতৃত্বে শ্যামনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-৩০/০৪/১৯ তারিখ ২১.১৫ ঘটিকায় এসআই (নিঃ)মোঃ মোস্তফা আলম, এএসআই(নিঃ)মোঃ মাজহারুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম ও সংগীয় ফোর্সের নেতৃত্বে ০১ বছরের সাজা প্রাপ্ত আসামী ১। ওসমান মিস্ত্রী, পিতা-কামাল মিস্ত্রী, সাং-গৌরিপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা এবং একাধীক মাদক মামলার আসামী ও মাদক সম্রাট খোকন, পিতা-বিশে সরদার, সাং-বাদঘাটা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।