#305F00 Ekushe Journal | সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার কথা ভাবছে সরকার

সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার কথা ভাবছে সরকার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৩ ২০১৯, ১২:১৬

আবাসন সঙ্কট নিরসনে সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার কথা ভাবছে সরকার, এমনটাই জানালেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে সংলাপের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা জানান বলে বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের ওয়েজবোর্ডের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য সরকারের দেওয়া ওয়েজবোর্ড বাস্তবায়নে মালিকদের সঙ্গে আলোচনায় বসবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি, টেলিভিশনের সাংবাদিকদের জন্য একটা বেতন কাঠামো থাকা প্রয়োজন। আমরা সেজন্য কাজ করছি।