#305F00 Ekushe Journal | সরকারি কাজে বাধা দেয়ায় যুবকের অর্থদণ্ড

সরকারি কাজে বাধা দেয়ায় যুবকের অর্থদণ্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৯ ২০২০, ১৬:৫২

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আব্দুল মতিন নামের এক যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই যুবকের অর্থদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মৃধা। দণ্ডাদেশ পাওয়া ওই যুবকের বাড়ি উপজেলার গোপালপুর গ্রামে।

জানা গেছে, ত্রাণ বিতরণের ভুল তথ্য সরবরাহ ও ত্রাণ বিতরণে বাধা সৃষ্টির অভিযোগে রোববার দুপুরে আব্দুল মতিনের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা। পরে জরিমানার টাকা পরিশোধ করেন ওই যুবক।