#305F00 Ekushe Journal | সম্প্রসারিত হচ্ছে মন্ত্রীসভা ; শনিবার শপথ

সম্প্রসারিত হচ্ছে মন্ত্রীসভা ; শনিবার শপথ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১১ ২০১৯, ১৯:৫৭

সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভা। আগামী শনিবার (১৩ জুলাই) শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।’

তবে কতজন শপথ নেবেন সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রিপরিষদ সচিব।