#305F00 Ekushe Journal | সন্ত্রাসীদের গুলিতে আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

সন্ত্রাসীদের গুলিতে আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৩ ২০২২, ১৮:২৯

গুলিবিদ্ধ হওয়ার পর বুলেট প্রুফ গাড়িতে স্থানান্তর করা হচ্ছে ইমরান খানকে। ইনসেটে বন্দুক হাতে দুর্বৃত্ত

সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ৩ নভেম্বর (বৃহস্পতিবার) পাকিস্তানের ওয়াজিরাবাদে ‘রিয়েল ফ্রিডম’ সমাবেশ চলাকালে হামলা শিকার হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

ইমরান খান ছাড়া এ ঘটনায় আরও চারজন আহত ও একজন নিহত কর্মী হয়েছেন বলে জিও নিউজ সূত্রে জানা গেছে। তেহরিক-ই ইনসাফ নেতা ইমরান ইসমাঈল নেতা জানিয়েছেন, ইমরান খানের পায়ে তিন থেকে চারবার গুলি করেছে সন্ত্রাসীরা।

ঘটনার পরপরই ইমরান খানকে বুলেটপ্রুফ গাড়ি করে লাহোরের একটি হাসপাতালে নেয়া হয়। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।