#305F00 Ekushe Journal | সংলাপ চলবে, নির্বাচনও হবে: মেনন

সংলাপ চলবে, নির্বাচনও হবে: মেনন

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০২ ২০১৮, ১২:৩০

 

সংলাপ চলবে, নির্বাচনও হবে এ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

২ নভেম্বর, শুক্রবার দুপুর ১টার দিকে গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে রংপুর বিভাগের সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে সরকার দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে। যার ফলে উত্তরের মঙ্গা’কে বিদায় দিয়ে সমৃদ্ধ উত্তরবঙ্গ গড়তে নানা মুখী পদক্ষেপ নিয়েছে সরকার।’

আগামীতে উন্নয়নের সম্ভাবনা টিকিয়ে রাখতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান মেনন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) সেবাস্টিন রেমা, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়া এবং রংপুর বিভাগের সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা।