#305F00 Ekushe Journal | শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৮ ২০১৯, ২০:০৪

 

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, মোহাজেরাদ উচ্চ বিদ্যালয়েররপ্রধান শিক্ষক কামরুল হাছান ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।