#305F00 Ekushe Journal | শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৪ ২০২০, ১৩:৫৬

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শ্রীমঙ্গল পৌর শহরসহ আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া এবং সিন্দুরখান ইউনিয়নের সিন্দুরখান বাজারে শ্রীমঙ্গল থানা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ টহল ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, নিষিদ্ধ যানবাহন চালনা, স্বাস্থ্যবিধি না মেনে অযথা ঘোরাঘুরি করার জন্য ১৭ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ১৬,৬০০ টাকা জরিমানা করা হয়।

যৌথ টহল ও মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গৈ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।

শ্রীমঙ্গল ইউএনও নজরুল ইসলাম একুশে জার্নাল ডটকমকে জানান-করোনা সংক্রমন থেকে উপজেলাবাসীকে সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি সচেতনতা সৃষ্টির জন্য এরকম অভিযান অব্যাহত থাকবে।