#305F00 Ekushe Journal | শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবিতে একজনের মৃত্যু

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবিতে একজনের মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৭ ২০২০, ১৯:১৫

স্টাফ রিপোর্টার;

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দরঘাট এলাকায় সিটি গ্রুপের একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে পাথর বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাদল মাস্টার নামে বাল্কহেডের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি পাথর বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডে থাকা বাদল মাস্টার পানিতে নিখোঁজ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বাল্কহেড উদ্ধারের কাজ চলছে।