#305F00 Ekushe Journal | শাইখুল হাদীস(রহ.)এর সহধর্মিণীর জন্য বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর দোয়া মাহফিল

শাইখুল হাদীস(রহ.)এর সহধর্মিণীর জন্য বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর দোয়া মাহফিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২২ ২০১৯, ০৬:৫৪

শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এর সহধর্মিণী ও সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক দা. বা. এবং যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক দা. বা. এর মুহতারামা মাতার রুহের মাগফিরাত কামনা ও দারাজাত বুলন্দির জন্য বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী।

আজ (২১ জানুয়ারি, শনিবার) বাদ মাগরিব মজলিস মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করে।

নগর সভাপতি মাওলানা রুহুল আমীন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ্ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নগর সহ-সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজি, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রেজওয়ান হুসাইন, বাইতুল মাল সম্পাদক মাওলানা মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গির হুসাইন প্রমুখ।