#305F00 Ekushe Journal | লোকসভার ফল বেরতেই শুরু মুসলিম নির্যাতন, বাধ্য করা হয় ‘জয় শ্রী রাম’ বলতে

লোকসভার ফল বেরতেই শুরু মুসলিম নির্যাতন, বাধ্য করা হয় ‘জয় শ্রী রাম’ বলতে

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৫ ২০১৯, ১৩:৫৩

 

ভারতে লোকসভা ভোটের ফল বেরতে না বেরতেই গো-পাচারের অভিযোগে এক মহিলাসহ তিন মুসলিমকে গাছে বেঁধে মারধর করেছে হিন্দুরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনিতে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ একজনে গ্রেফতার করেছে।

মারধরের শিকার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তাদের শুধু গাছে বেঁধেই পেটানো হয়নি, বাধ্য করানো হয়েছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গরু নিয়ে অটো রিকশায় চেপে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক মহিলাসহ তিন মুসলিম।

সেই খবর পৌঁছে যায় গো-রক্ষকদের কানে। সঙ্গে সঙ্গে লাঠি, বাঁশ নিয়ে অটো রিকশাটিকে তাড়া করেন গো-রক্ষকরা। ধরেও ফেলেন অটো রিকশার ওই তিন আরোহীকে। তারপর তাদের গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর বেধরক পেটানো হয় তাদের।

রাস্তায় দাঁড়িয়ে তা দেখতে থাকেন পথচারীরা। তার পরেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করেন উগ্র হিন্দুরা। ওই মুসলিমদেরও বাধ্য করানো হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে।

ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তার টুইটে লেখেন, ‘মোদীর ভোটাররা এই ভাবে মুসলিমদের উপর অত্যাচার আবার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি।’

গোটা ঘটনাটির ভিডিও পরে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।