#305F00 Ekushe Journal | লন্ডন এনটিভির উপস্থাপক সালাহ্উদ্দিন জাহাঙ্গীর ওমানে সংবর্ধিত

লন্ডন এনটিভির উপস্থাপক সালাহ্উদ্দিন জাহাঙ্গীর ওমানে সংবর্ধিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৬ ২০১৮, ০২:৫১

ইবনে সালেহ, ওমান থেকেঃ- জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল এনটিভি লন্ডনের জনপ্রিয় ইসলামিক উপস্থাপক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্জ্ব মাওলানা সালাহ্উদ্দিন জাহাঙ্গীরকে ওমানে ব্যাপক সংবর্ধিত করেছে।

জানা যায়, গতকাল ১৫ সেপ্টম্বর শনিবার সালতানাত ওমানের মাতরাহ সিটিতে বাঙ্গালী কমিউনিটির উদ্যােগে এসংবর্ধনার আয়োজন করা হয়। মোহাম্মদ কামাল এবং মোহাম্মদ শাহরুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন হাফেজ আব্দুল্লাহ।

বক্তব্য রাখেন, মাওলানা সাবের আহমদ, মুফতি হোসাইন আশরাফী, মাওলানা অাব্দুল হক, মীর আহমদ মিরু, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান ও সাংবাদিক মাওলানা আজগর সালেহী প্রমূখ।