#305F00 Ekushe Journal | লক্ষ্মীপুরে সিজার করতে গিয়ে রোগীর জরায়ু কেটে ফেললেন ডাক্তার; প্রসূতির মৃত্যু

লক্ষ্মীপুরে সিজার করতে গিয়ে রোগীর জরায়ু কেটে ফেললেন ডাক্তার; প্রসূতির মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৭ ২০১৯, ২১:১৭

একুশে জার্নাল ডটকম

লক্ষ্মীপুর পৌর শহরের উপশম প্রাইভেট হাসপাতালে প্রসূতি রোগীর করুণ মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোগীর স্বজন ও স্থানীয় সুত্রে খোঁজ নিয়ে জানা যায়, ওই রোগীর নাম বিচিত্রা কর (২০) সে পৌর শহরের ৫নংওয়ার্ড শাঁখারী পাড়া নিমাই কর বাড়ির বাবলু করের স্ত্রী, বৃহস্পতিবার সকালে ডেলিভারির স্বার্থে নিয়ে যান “উপশম” প্রাইভেট হাসপাতালে। এরপর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা শেষে বলেন সিজারের কথা। স্ত্রী ও নবজাতক শিশুর নিরাপত্তার জন্য
সিজারের অনুমতি দেন স্বামী বাবলু কর।

সিজার একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রসূতির পেটে ব্যাথা অনুভব হলে তাৎক্ষনিক কর্তব্যরত ডাক্তার ও নার্স দ্রুত রক্তের প্রয়োজন বলে জানান পরে ১০ ব্যগ রক্ত পুস করেন ওই রুগীর শরীরে। এতে রোগীর কোন উন্নতি না হওয়ায় আবারো তাকে দুপুরে দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনে কেটে ফেলা হয় তার জরায়ু ।
দ্বিতীয় বার অপারেশনে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে নবজাতকের মা। কিন্তু মৃত্যু কথা গোপন করে আইসিইউ কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেকে আড়াল করতে দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেন। বিষয়টি প্রসূতির স্বামী বাবলু করের সন্দেহ হলে তিনি তাদের বাধা উপেক্ষা করে ওটি রোমে ঢুকে দেখেন তার স্ত্রী বিচিত্রা কর জীবিত নেই।

বিষয়টি তিনি তার স্বজনদের জানালে স্বজনরা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন। পুলিশ এসে তাদের কে সরিয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে যান।

লক্ষ্মীপুরে সচেতন মহল ও এলাকাবাসী বলছেন, এতো বড় একটি মহল ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছেন। তারা বলেন আর কোন মাকে যেন,এ ধরনের অপ-চিকিৎসায় মরতে না হয় সে ব্যাপারে প্রাইভেট ওইসব হাসপাতালগুলোর প্রতি প্রশাসনের নজরদারী খুবই জরুরী বলে মনে করছেন তারা।

বিষয়টি জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডাক্তারের সাথে কথা বলে পরে বিস্তারিত জানাবেন বলে লাইন কেটে দেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।