#305F00 Ekushe Journal | লক্ষিপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

লক্ষিপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৪ ২০১৯, ১০:৩৯

মাহমুদুল্লাহ মুহিব:

লক্ষিপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুলশিক্ষক মারা গেছেন।নিহত শিক্ষকের নাম মিজানুর রহমান রুবেল(৩৫)।

তিনি লক্ষিপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের লাহারকান্দী মোল্লাবাড়ীর দ্বিন মোহাম্মদের ছেলে ও টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ছাড়া তিনি লক্ষ্মীপুর জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিজানুর রহমান রুবেল বাড়ি থেকে মোটরসাইকেলে শহরে যাচ্ছিলেন। লক্ষ্মীপুর অফিসার্স ক্লাবের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে পিকআপের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষিপুর  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।