#305F00 Ekushe Journal | রাজধানী থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজধানী থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৫ ২০২০, ১৫:২৩

রাজধানীর যাত্রাবাড়িতে ২০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জাকির মিয়া (২৫) ও মোঃ শিবলী আহমেদ (২৮) ।

গোয়েন্দা-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ ডিএমপি নিউজকে বলেন, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮.৫৫টায় যাত্রাবাড়ি থানার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালবাগ জোনাল টিম। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার হতে ইয়াবা এনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা রুজু হয়েছে।