#305F00 Ekushe Journal | রাজধানীর কল্যাণপুরে তেলের ট্যাংকারের চাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

রাজধানীর কল্যাণপুরে তেলের ট্যাংকারের চাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২১ ২০১৯, ০৮:৩৬

আবির আবরার: রাজধানীর কল্যাণপুরে তেলের ট্যাংকারের চাপায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কল্যাণপুর ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে মিরপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান।

নিহত আব্দুর রাজ্জাক (৫২) মেহেরপুরের একটি মাদরাসার শিক্ষক। মাদরাসার কাজে রাতের বাসে মেহেরপুর থেকে ঢাকায় এসে তিনি দুর্ঘটনায় পড়েন।

এসআই মঞ্জুরুল বলেন, “রাজ্জাক বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকার তাকে চাপা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পরে সঙ্গে থাকা কাগজপত্র ও মোবাইল ফোনের মাধ্যমে রাজ্জাকের পরিচয় শনাক্ত করা হয় বলে এই পুলিশ সদস্য জানান।

দুর্ঘটনার জন্য দায়ী বাহনটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান এসআই মঞ্জুরুল।