#305F00 Ekushe Journal | রাজধানীতে হিজবুত তাওহীদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে হিজবুত তাওহীদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২০ ২০১৯, ১৬:১২

মুহাম্মদ হাবিবুল্লাহ হাবিব

ইসলাম ও দেশবিরোধী জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদের সকল কর্মকান্ড নিষিদ্ধ এবং আলেমদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন ইসলামী অাকীদা সংরক্ষণ কমিটি নামের একটি ধর্মীয় সংগঠন।

আজ সোমবার (২০ মে) সকাল ১১ টায় রাজধানীর পল্টন এলকায় এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে ইসলামী অাকীদা সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দের পক্ষ্য থেকে হিজবুত তওহীদকে সারা দেশে নিষিদ্ধ করাসহ অালেম-উলামাদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়াও হিজবুত তাওহীদ নামের বিতর্কিত সাংগঠনটির সকল পরিবেশনা-প্রকাশনা ও কর্মকাণ্ড বন্ধের দাবি করেন তারা।

এসময় ইসলামী অাকীদা সংরক্ষণ কমিটির মুখপাত্র মুফতী রিজওয়ান রফিকী হিজবুত তাওহীদের বিতর্কিত সকল কর্মাকাণ্ডের বিরুদ্ধে আগামি ২০ জুন বৃহস্পতিবার সকাল ১১টা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন, ২৮ জুন বৃহস্পতিবার শীর্যস্থানীয় অালেম-উলামা ও পেশাজিবিদের সাথে মতবিনিময় এবং ৫ জুলাই বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করবেন বলে ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে অন্যান্য উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী রিজওয়ান রফিকী, মুফতী লুৎফর রহমান ফরায়েজী, মুফতী শামসুদ্দোহা প্রমুখ।