#305F00 Ekushe Journal | রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩৫

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩৫

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৭ ২০১৯, ১৯:৩৫

একুশে জার্নাল ডেস্ক

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪,১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১১ গ্রাম হেরোইন, ৩৮০ গ্রাম গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

১৬ জুন, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে।