#305F00 Ekushe Journal | যুক্তরাজ্যে করোনায় গর্ভবতী নার্স মারা গেলেও সুস্থ আছে তার সন্তান

যুক্তরাজ্যে করোনায় গর্ভবতী নার্স মারা গেলেও সুস্থ আছে তার সন্তান

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৬ ২০২০, ১৪:৪৮

কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া গর্ভবতী এক নার্স মারা যাওয়ার আগে সফলভাবে সন্তান প্রসব করেছেন এবং তার সন্তান সুস্থ আছে বলে জানা গেছে।

২৮ বছর বয়সী মেরি আগইয়েইওয়া আগইয়াপং যুক্তরাজ্যের লিউটন অ্যান্ড ডানস্টেবল বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে কাজ করতেন। সেখানেই রবিবার মারা যান তিনি।

হাসপাতাল ট্রাস্টের একজন মুখপাত্র নার্সদের জানান যে তার সন্তান ‘খুবই ভাল আছে’, কিন্তু এর বেশি কোনো তথ্য তিনি দিতে পারেননি।

৭ই এপ্রিল হাসপাতালে ভর্তি হওয়ার দু’দিন আগে মিজ আগইয়াপংয়ের দেহে করোনাভাইরোস শনাক্ত হয়।

নার্স মেরি আগইয়াপংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মারা যাওয়া নার্সের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে তার সহকর্মীরা তহবিল তৈরি করেছেন।

তার স্বামী বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন, তার কোভিড-১৯ তথা করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে।