#305F00 Ekushe Journal | মৌলভীবাজারে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরে তাপমাত্রা মাপা শুরু

মৌলভীবাজারে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরে তাপমাত্রা মাপা শুরু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৬ ২০২০, ১৭:৪৬

মৌলভীবাজার শহরের কাঁচা বাজার ও থানাসহ ৫ টি চেক পোস্টে পুলিশ কর্তৃক থার্মাল স্কেনার মেশিনের সাহায্যে মানুষের শরীরে তাপমাত্রা মাপা শুরু হয়েছে।

এদিকে কাঁচা বাজার থেকে জনসমাগম দূর করতে বাজার সাময়িক রাস্তায় হস্তান্তর করা হয়েছে। যাতে করে সামাজিক দুরত্ব বজায় থাকে। মানুষ যেন দুরত্ব বজায় রেখে বাজার করতে পারে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের পশ্চিমবাজার এলাকায় পুলিশের পক্ষ থেকে থার্মাল স্কেনার দিয়ে কাঁচা বাজারে বাজারে আসা লোকজনের শরীরের তাপমাত্রা মাপার উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম(বার)।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, কাউন্সিলর জালাল আহমদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলমগীর, টিআই(এডমিন) মোহাম্মদ উল্যাহ, সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় বাজারে আসা লোকজনদের শরীরের তাপমাত্রা মাপা হয়। যাদের শরীরে একটু বেশী তাপমাত্রা দেখা গেছে তাদের বেশী করে পানি পান করার পরামর্শ দেয়া হয়। মেয়র বলেন, এমপিসহ সকলের সাথে কথা বলে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে পশ্চিমবাজারের কাঁচা মালের বাজারটি রাস্তায় নিয়ে আসা হয়েছে, যাতে করে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকজন বাজার করতে পারে।

পুলিশ সুপার বলেন, কাঁচা বাজারসহ, প্রতিটি থানায় আসা লোকজন ও শহরে ঢুকার ৫টি চেক পোস্টে বাহিরে থেকে আসা লোকদের থার্মাল স্কেনার মেশিন দিয়ে শরীরের তাপমাত্রা মেপে অতিরিক্ত ধরা পড়লে স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে পাঠানো হবে।