#305F00 Ekushe Journal | মোটরসাইকেল নিয়ে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

মোটরসাইকেল নিয়ে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০২ ২০১৯, ১৬:১৮

 

জয়পুরহাট শহরের ডাক বাংলা মোড়ের রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল গোফফার (৪৯) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গেটবিহীন ওই রেলক্রসিং দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোফফার জয়পুরহাট শহরের সিদ্দিকীয়া কামিল মাদরাসার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সদর উপজেলার কড়ই মালোপাড়া গ্রামের মৃত সুজাত উল্ল্যাহর ছেলে।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট শহরের সুইপার কলোনী এলাকার রেলক্রসিং দিয়ে মোটরসাইকেল নিয়ে শিক্ষক গোফফার সুগার মিল রাস্তা থেকে পাঁচবিবি রাস্তায় যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান আন্তনগর ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে মাদরাসা শিক্ষক গোফফারের সমস্ত শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।