#305F00 Ekushe Journal | মুশফিকের অনবদ্য ইনিংসে খুলনার জয়

মুশফিকের অনবদ্য ইনিংসে খুলনার জয়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৭ ২০১৯, ২০:০৫

অধিনায়ক মুশফিকের অনবদ্য এক ইনিংসে বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে খুলনা টাইগার্স।

মঙ্গলবার রাজশাহীর দেয়া ১৯০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শতকের খুব কাছে চলে যান মুশফিক। জয়ের দ্বারপ্রান্তে এসে ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলে বিদায় এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। চারটি ছক্কা ও নয়টি চার মেরে ইনিংসটি সাজান তিনি।

এছাড়া সামসুর রহমান শুভ ২০ বলে ২৯ রানের ইনিংস খেলেন। এছাড়া মুশফিকুর রহিমের সঙ্গে ৭২ জুটি গড়ে ব্যক্তিগত ৪২ রানে আউট হন প্রোটিয়া তারকা রাইলি রুশো।

রাজশাহী রয়্যালসের হয়ে আন্দ্রে রাসেল দুটি উইকেট তুলেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট শিকার করেন রবি বোপারা, আফিফ হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

এর আগে খুলনা প্রথমে ব্যাট করতে নেমে শোয়েব মালিকের ৮৭ রানের ইনিংস ও রবি বোপারার ৪০ রানের ওপর ভর করে ১৮৯ রান তোলে।

খুলনার হয়ে দুটি উইকেট শিকার করেন মোহাম্মদ আমির। একটি করে উইকেট তুলেন ফ্রাইলিঙ্ক ও শহিদুল।