#305F00 Ekushe Journal | মানিকছড়ির যোগ্যাছোলা ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত জনপ্রতিনিধি হলেন যারা।

মানিকছড়ির যোগ্যাছোলা ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত জনপ্রতিনিধি হলেন যারা।

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৩ ২০১৮, ১৭:৩৪

কাজী শহিদুল্লাহ ওয়াহিদঃঃ মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের স্থগিত নির্বাচন। আগামী ২৫ জুলাই(বুধবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে যোগ্যাছোলা বাজার, ইউনিয়ন, গ্রাম মহল্লায়, চায়ের আড্ডায়, সামাজিক অনুষ্টানে সব জায়গায় চলছে নির্বাচনী, আমেজ। প্রার্থীদের দোষ-গুন,বংশ পরিচয়, কর্মকান্ড নিয়ে চুলছেড়া বিশ্লেষন করছে ভোটাররা।
এরই মধ্যে উল্লেখিত ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দুইজন প্রার্থী থাকলেও মো: গোলাম হোসেন নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্ধিতায় সদস্য পদে বেসরকারী ভাবে বিজয়ী হন মোঃ তৈয়ব আলী। অন্য দিকে ৮নং ওয়ার্ড সদস্য পদে দুইজন প্রার্থী হন। রাজ কুমার ত্রিপুরা প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে আর কোন প্রার্থী না থাকায় বেসরকারী ভাবে ৮নং ওয়ার্ডে আব্দুল মতিন বিজয়ী হন। ৯নং ওয়ার্ডে ২জন প্রার্থী হন,মোঃ জসিম উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করায় মোঃ জয়নাল আবেদীন বেসরকারি ভাবে বিজয়ী হন।

উল্লেখ্য; গত ২৩ এপ্রিল ভোটগ্রহন হলেও সীমান্ত জটিলতার কারনে হাইকোর্ট এই ইউপির নির্বাচন স্থগিত করে।