#305F00 Ekushe Journal | মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য কামনা

মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য কামনা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২০ ২০২০, ০৬:১৪

একুশে জার্নাল ডেস্ক: মানসিক ভারসাম্যহীন এই যুবক পনেরো দিনের অধিক সময় ধরে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন বড়-হাজিপুর বাজার এলাকায় অবস্থান করছেন।

রাতে দোকানের বারান্দায় শুয়ে থাকেন। দিনে ঝিম ধরে এখানে ওখানে বসে থাকেন, ইতস্তত হাঁটেন। পরিচয় জানতে চাইলে নাম বলেন লিমন। পিতার নাম বলে জয়নাল আবেদিন। তারা ৫ ভাই। লিটন, জনি, নাজির, কাইয়ূম ও লিমন। বাড়ি পশ্চিম ইসলামবাগ, লালবাগ ঢাকা।
সিলেটের এই এলাকায় কিভাবে আসলেন, আসার হেতু কী, কিছুই বলতে পারেন না।

লোকটিকে তার পরিবারের কাছে ফিরে যেতে নিউজটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগঃ
মাও. আবদুল বাতিন বিজু
বড় হাজিপুর বাজার
ওসমানীনগর, সিলেট।
01717567142