#305F00 Ekushe Journal | মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেল বঙ্গভ্যাক্স

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেল বঙ্গভ্যাক্স

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৭ ২০২২, ১৮:৩৪

অবশেষে দেশে তৈরি গ্লোব বায়োটেক লিমিটেডের করোনাভাইরাস প্রতিরোধী টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে।

রোববার (১৭ জুলাই) বিকেলে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি বলেন, আজ দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদনের বিষয়টি আমাদেরকে জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।