#305F00 Ekushe Journal | মাধবপুরে বিপুল পরিমাণে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

মাধবপুরে বিপুল পরিমাণে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৬ ২০২০, ১৭:৪৭

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরের সস্তামোড়া এলাকা থেকে ১৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, শুক্রবার (২৬জুন)সকালে ধর্মঘর বিওপির নায়েক জুয়েল রানা এর নেতৃত্বে বিজিবির টহলদল ধর্মঘর ইউনিয়নের সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।