#305F00 Ekushe Journal | মাধবপুরে প্রেমিকের বিষপানের খবর পেয়ে প্রেমিকার আত্মহত্যা

মাধবপুরে প্রেমিকের বিষপানের খবর পেয়ে প্রেমিকার আত্মহত্যা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৫ ২০২০, ০১:১৮

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকের বিষপানের খবর পেয়ে প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রেমিককে।

রোববার (১৪ জুন) বিকালে উপজেলার নায়ায়নপুর গ্রাম থেকে নিহত কুলসুমা বেগমের (১৭) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জে প্রেরণ করেছে পুলিশ। কুলসুমা নারায়নপুর গ্রামের আনছর আলীর মেয়ে।

আনছর আলী জানান, তার মেয়ে নয়াপাড়ার একটি পোশাক কারখানার শ্রমিক। কারখানায় শ্রমিক পূর্ব বেঙ্গাডুবা মৃত মানিক মিয়ার ছেলে হৃদয় মিয়া সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কুলসুমার। এক পর্যায়ে প্রেমের গভীরতা বাড়তে থাকে। হৃদয় কুলসুমাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে উঠে। এর মধ্যে প্রেমিকা কুলসুমা জানতে পারে হৃদয় মিয়া আগে একটি বিয়ে করেছে। বিয়ের বিষয়টি জানার পর কুলসুমা প্রেমিক হৃদয়ের প্রতি অভিমান করে এড়িয়ে চলতে থাকে। এতে অভিমান করে মনের দুঃখে শনিবার সকালে হৃদয় বিষপানে আত্মহত্যা চেষ্টা চালায়। তাকে আশংকা জনক অবস্থায় স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। হৃদয়ের বাড়ি নয়াপাড়া ইউনিয়নে পূর্ব বেঙ্গাডুবা রেল ষ্টেশন এলাকায়। হৃদয়ের আত্মহত্যার খবর শুনে রোবরার দুপুরে নিজ বাড়ির ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে কুলসুমা।

মাধবপুর থানার এস আই মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।