#305F00 Ekushe Journal | মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর আত্মহত্যা

মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর আত্মহত্যা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১২ ২০২০, ২০:৫৮

মাদারীপুরের কালকিনিতে চাচীর যন্ত্রণা সইতে না পেরে স্বর্না আক্তার(১৯) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় ওই গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের কাঞ্চন হাওলাদারের মেয়ে স্বর্না আক্তারের সঙ্গে একই এলাকার আমির সরদারের ছেলে মালয়েশিয়া প্রবাসী জহিরুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বর্না আক্তার বিভিন্ন সময় বাবার বাড়িতে যাওয়া-আসা করেন। তারই ধারাবাহিকতায় স্বর্না আক্তার কোন কোন সুত্র ধরে বাবার বাড়িতে বেড়াতে যান। কিন্তু স্বর্নার চাচী নাজমা বেগম বাড়িতে বসে বিভিন্ন সময় কারণে-অকারণে স্বর্না আক্তারকে জ্বালা-যন্ত্রণা করেন। এ যন্ত্রণা সইতে না পেরে শনিবার দুপুরে স্বর্না তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অভিযুক্ত নাজমা বেগম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে স্বর্না বিনা কারণে চর-থাপ্পর দিয়েছে। তাই তাকে তার পরিবারের লোকজন আমার কাছে ক্ষমা চাইতে বলে। এ ক্ষমা চাইতে বলায় লজ্জায় স্বর্না আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, চাচীর সাথে ঝগড়া করে স্বর্না আত্মহত্যা করেছে। আমরা তার লাশ উদ্ধার করেছি এবং পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছি।