#305F00 Ekushe Journal | মাওলানা এহসানুল হক গ্রেফতার

মাওলানা এহসানুল হক গ্রেফতার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০১ ২০২১, ২১:৪৮

শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর দৌহিত্র ও বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসানুল হককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বরিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭.৫০ মিনিটে তার আজিমপুরের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন।