#305F00 Ekushe Journal | মসজিদের ভেতরে ইমাম হত্যার চেষ্টা: গুরুতর আহত

মসজিদের ভেতরে ইমাম হত্যার চেষ্টা: গুরুতর আহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৩ ২০১৮, ১৭:১০

একুশে জার্নাল ডেস্ক:

এবার প্রকাশ্যে মসজিদের ভেতরে ইমাম সাহেবকে হত্যাচেষ্টায় সন্ত্রাসী হামলা করা হয়েছে।

জানা যায়, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন দ্বীনি শিক্ষা প্রতিষ্টান নাজিরপুর মাদ্রাসার বড় হুজুর এবং মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদির সাহেব কে জুমার নামাজ শেষে, জায়নামাজে বসা অবস্থায়ই অতর্কিত হত্যার চেষ্টায় ধারালো অস্র দিয়ে কুপিয়েছে দূবৃত্তরা।

আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকাশ্যে মসজিদের ভেতরে এমন জঘণ্য হামলায় সধারণ মুসল্লিরা এহেন নেক্কারজনক ঘটনার দ্রুত সঠিক বিচারের দাবী জানাচ্ছেন।

মুসল্লিরা বলেন,যেখানে মসজিদে কোন নিরাপত্তা নেই। মসজিদের খতিবের কোন নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তার আশা করতে পারে।
জনসাধারণ, মুস্ললিগণ এইসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্থি প্রদানের জন্য সরকারের আহবান জানান