#305F00 Ekushe Journal | ভিপি নুরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করলেন ছাত্রলীগ নেতা

ভিপি নুরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করলেন ছাত্রলীগ নেতা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৮ ২০১৯, ১৭:১৪

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্ণব হোড়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করে ধানমন্ডি থানা পুলিশ।

মামলার এজহার

শনিবার (২৮ ডিসেম্বর) ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্ণব হোড় গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নুরের বিরুদ্ধে আমাদের কাছে লিখিত অভিযোগ করে। পরে তার অভিযোগ পর্যালোচনা করে আইসিটি আইনে মামলা হিসেবে দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অর্ণব হোড় বলেন, ভিপি নুর তার ভেরিফাইড ফেসবুক পেইজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে অনেক মিথ্যা তথ্য ছড়িয়েছে। তার এসব মিথ্যা তথ্য ফেসবুকে ছড়ানোর বিরুদ্ধে আমি ধানমন্ডি থানায় অভিযোগ করি বৃহস্পতিবার। পরে পুলিশ আমাকে শনিবার সকালে ফোন করে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান।