ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজন ওদের হাসি আমরা ভালোবাসি
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১৪ ২০১৯, ১২:৫৩
মাহমুদুল্লাহ মুহিব
লক্ষ্মীপুরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস।
আজ ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় লক্ষ্মীপুর শহীদ মিনার প্রাঙ্গণে ওদের হাসি আমরা ভালোবাসি স্লোগানে পথশিশু ও দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে ভালোবাসা উদযাপনের ব্যতিক্রমী এ আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে অগ্রযাত্রা ফাউন্ডেশন, বন্ধু ব্লাড ব্যাংক, নন্দন ব্লাড ব্যাংক, মামাজ,উত্তর হামছাদী যুব সংগঠনসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে।
এসময় রায়পুর দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল মাদরাসার ছাত্র শিক্ষকদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে চলে কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত পর্ব। পরে পথশিশু ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরন করেন স্বেচ্চাসেবী সংগঠনের কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা।


